মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় বক্কর (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে ওই ঘটনা ঘটে।

বক্করকে হাসপাতালে নেওয়া পথচারী আরিফুল ইসলাম জানান, রবিবার দুপুর পৌনে ২টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় রেললাইন পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় গুরতর আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মৃতব্যক্তি মালিবাগ এলাকায় ঘুরাফেরা করতো।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা রেলওয়ে থানাকে জানিয়েছি।