এ যেন এক অন্যরকম উৎসবমুখর ব্যস্ততা

নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে রাজধানীতে। বাস, ট্রেন ও লঞ্চে যেভাবে পারছেন, সেভাবেই মানুষ ছুটছেন গ্রামের বাড়ির পথে। সোমবার (২৫ মে) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ঈদ বা ছুটির আগ মুহূর্তে এ যাত্রা যেন হয়ে উঠেছে এক অন্যরকম উৎসবমুখর ব্যস্ততা।

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছবিগুলো তুলেছেন নাসিরুল ইসলাম।

ঈদের ছুটিতে বাড়ি যাওয়া শিশুদের বিদায় জানাচ্ছেন এক ব্যক্তি।

 

নির্দিষ্ট গন্তব্যের ট্রেনে উঠতে ব্যস্ত যাত্রীরা।

 

কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।

 

সিট না পেয়ে এভাবে ট্রেনের দরজায় ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন অনেকে।