ট্রেনের টিকিট কেনায় রেলওয়ের সতর্কবার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৬, ১৭:৪৫ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৭:৪৭

বাংলাদেশ রেলওয়ের ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে অনুমোদিত মাধ্যম ব্যবহারের পরামর্শ দিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। টিকিট কেনার জন্য অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ অথবা রেলওয়ের অনুমোদিত টিকিট কাউন্টার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, অনুমোদিত মাধ্যমের বাইরে কোনও ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, ব্যক্তি বা তৃতীয় পক্ষের মাধ্যমে টিকিট কেনা বা কেনার চেষ্টা করলে আর্থিক ক্ষতি, প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কিংবা অ্যাকাউন্ট ব্লক হওয়ার দায়ভার বাংলাদেশ রেলওয়ে বহন করবে না।

টিকিট কেনার ক্ষেত্রে যাত্রীদের পাসওয়ার্ড, ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি), জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যসহ অন্যান্য গোপনীয় তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে রেলওয়ে।

সতর্কবার্তায় টিকিট কেনার জন্য অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইট https://eticket.railway.gov.bd, রেল সেবা অ্যাপ অথবা অনুমোদিত টিকিট কাউন্টার ব্যবহারের কথা উল্লেখ হয়েছে।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
ফিনল্যান্ডের ‘সান্তা ক্লজ এক্সপ্রেস’ ট্রেনের কেবিনেই ব্যক্তিগত বাথরুম, ভাড়া কত?
দুর্গাপূজা উপলক্ষে চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
বিনা টিকিটে ভ্রমণ, পরে চিরকুটে ৩০ টাকা দিয়ে যা লিখলেন যাত্রী
সর্বশেষ খবর
চাঁদাবাজ-দখলদার-মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
চাঁদাবাজ-দখলদার-মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
নিজ বাসার সামনে হামলার শিকার অভিনেতা, ফাটিয়ে দিলো মাথা
নিজ বাসার সামনে হামলার শিকার অভিনেতা, ফাটিয়ে দিলো মাথা
ভারতের কথিত ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের
ভারতের কথিত ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের
চট্টগ্রামে গ্যাসের ব্যবসা করা ব্যক্তি নোয়াখালীতে পেলেন সারের ডিলারশিপ
চট্টগ্রামে গ্যাসের ব্যবসা করা ব্যক্তি নোয়াখালীতে পেলেন সারের ডিলারশিপ
সর্বাধিক পঠিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
অবশেষে ১৬ ঘণ্টা পর বাবার লাশ দাফনের অনুমতি দিলেন মেয়ে
অবশেষে ১৬ ঘণ্টা পর বাবার লাশ দাফনের অনুমতি দিলেন মেয়ে
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না