একনজরে আজকের আলোচিত খবর

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বুধবার (২৭ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

কেন ‘টার্গেটে’ নাসীরুদ্দীন পাটওয়ারী

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে যেসব তরুণ নেতা দ্রুত আলোচনায় এসেছেন, তাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও রয়েছেন। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে তার ওপর হামলা, ডিম নি

কোরবানির হাটে ছাগলে ‘পাগলপ্রায়’ ব্যবসায়ীরা

কোরবানির ঈদের সময় কম বিনিয়োগে বেশি লাভের আশায় ছাগল ব্যবসায়ীদের এবার মন খারাপ। সামান্য লাভ করেই ঘরে ফিরছেন অনেকেই, আবার লোকসানের আশঙ্কায়ও আছেন অনেকে। শরিয়তপুরের ষাটোর্ধ্ব আনোয়ার হোসেন মাঝি বললেন, “ছাগল বেচতে এসে এবার আমিই ছাগল হয়ে গেছি। গত বছর ৪০টা ছাগল এনে ৭০ হাজার টাকা লাভ করেছিলাম। এবার লোকসান ঠেকাতে পাগল হয়ে যাচ্ছি।”

যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা

দীর্ঘ ২২ ঘণ্টা যানজটে আটকা পড়ে থেকে ঢাকা থেকে সড়ক পথে বুধবার (২৭ মে) দুপুরে পৈতৃক নিবাস রংপুরে এসেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি রংপুরে ঈদ উদযাপন করতে এবং পশু কোরবানি দেওয়ার জন্যই রংপুরে এসেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পকে’ শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটিকে ক্রেতার কাছ থেকে ফিরিয়ে এনে আবার নারায়ণগঞ্জের খামারে নেওয়া হচ্ছে।

ডোডোর গল্প’র প্রথম গান নিয়ে হাজির পরীমনি

ঈদ বিনোদনে অনেক তারকার অনেক চলচ্চিত্র মুক্তির খবর এলেও ঢালিউড হার্টথ্রব চিত্রনায়িকা পরীমনির কোন খবর পাচ্ছিলেন না তার ভক্তরা। কেবল বিটিভিতে ঈদ আনন্দমেলায় এক ঝলক তাকে দেখা যাবে এমনটাই জানা ছিল। কিন্তু এবার সত্যি সত্যিই ঈদ বিনোদনে হাজির হলেন পরীমনিও। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘ডোডোর গল্প’।