মেয়র মান্নানকে বরখাস্তের আদেশ স্থগিত

এম এ মান্নানগাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন। একইসঙ্গে মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, জ্যেষ্ঠ সচিব ও সহকারী সচিবসহ ছয় বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়তে পারেন:

সিলেটে সাময়িক বরখাস্ত মেয়র আরিফকে ফের কারাগারে নেওয়া হচ্ছেসিলেটের মেয়র আরিফ ফের কারাগারে

জয়দেবপুর থানার একটি ফৌজদারি মামলায় মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র আদালত গ্রহণ করায় গত বছরের ১৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগ তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।
এর বৈধতা চ্যালেঞ্জ করে ৩১ মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন এম এ মান্নান। সোমবার আদালতে মান্নানের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও মো. আবু হানিফ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

/ইউআই/বিটি/