একনজরে আজকের আলোচিত খবর

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বুধবার (১৫ জুলাই) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশাসনিক আদেশে নয়, সম্পূর্ণ আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী  

ভারী বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঁচ জেলায় স্থগিত হওয়া পরীক্ষার সময় একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে সরকারের ৫ উদ্যোগ 

বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৫টি শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে দুই মাস বয়সী এক শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচির বিরুদ্ধে।

আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ

মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন এখন চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের এক নতুন আতঙ্কের নাম। তার হোয়াটসঅ্যাপ কলের আতঙ্কে থাকেন ব্যবসায়ীরা। এক কলেই চলে আসে লাখ লাখ টাকা। 

মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগের মুখে তা প্রকাশ্যে অস্বীকার করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

বিশ্বকাপ সেমিফাইনালের আগে বড় স্বস্তির খবর পেয়েছে ইংল্যান্ড। দলের অন্যতম ভরসা মিডফিল্ডার ডেকলান রাইস পুরোপুরি ফিট এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শুরুর একাদশেই থাকবেন বলে নিশ্চিত করেছেন কোচ থমাস টুখেল।

আমার একমাত্র ভবিষ্যদ্বাণী—আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে: শ্রাবণ্য তৌহিদা

চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে টেলিভিশন পর্দায় তাঁর সরব উপস্থিতি দর্শকদের দিচ্ছে বাড়তি আনন্দ। মাঠের খেলা আর পর্দার পেছনের প্রস্তুতি নিয়ে খোলামেলা আড্ডায় মেতেছিলেন তিনি।