ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ ১৭ বছরের অত্যাচার নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।
ধবার (২২ জুলাই) রাজধানীর মহাখালীতে ন্যাশনাল হেলথ অব ইনস্টিটিউট ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিল্টন বলেন, “আজকের ছাত্রদল একদিনে তৈরি হয়নি, দীর্ঘ ১৭ বছরে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিগত সরকারের নির্যাতন কারণে বহু ছাত্রদল নেতা মৃত্যুবরণ করেছেন। তাদের অবদান আমাদের স্মরণ করতে হবে।”
তিনি বলেন, “বিগত সরকারের আমলে হাজার হাজার নেতাকর্মী যেভাবে আন্দোলন সংগ্রামে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে নিহত,আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে আমরা স্মরণ করবো। জুলাই আন্দোলনে ছাত্রদলের নেতা কর্মীরা যেভাবে হত্যার শিকার হয়েছে তা অন্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মী এমন হত্যার শিকার হননি।”
ডিএনসিসি প্রশাসক বলেন, “জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে এবং আজ শহীদ ওয়াসিম আকরাম চত্বর উদ্বোধনের মাধ্যমে নতুন প্রজন্মের ছাত্রসমাজ তার আত্মত্যাগকে স্মরণ করবে।”
প্রশাসক জানান, ছাত্রদল সবসময় সর্বদা দেশের জন্য মানুষের কল্যাণে বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও করবে। কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ ও কলেজ ছাত্রদলের সভাপতিসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।