মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন এলাকায় বহুতল নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে শুরুজ শেখ (৪০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্য হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালে নেওয়া মৃতের সহকর্মী সোহেল রানা জানিয়েছেন, সকালে নির্মাণাধীন দশ তলা ভবনের তৃতীয় তলায় পানি দেওয়ার সময় পা পিছলে প্রথম ফ্লোরে পড়ে গিয়ে আহত হন শুরুজ শেখ। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

সুরুজ টাঙ্গাইল নাগরপুর উপজেলার বাজুয়ার টেক গ্রামের মৃত বাদরী শেখের ছেলে। বর্তমানে মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন এলাকার নির্মাণাধীন স্বপ্নশ্বলী ভবনেই থাকতেন।