নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু, কেরানীগঞ্জের আগুনে নিহত বেড়ে ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৭ অক্টোবর ২০২৬, ১৭:১৪ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৭:১৪

 

বাংলা ট্রিবিউন রিপোর্ট

রাজধানীর নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অপরদিকে, কেরানীগঞ্জে প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন মানিক নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই জনে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নাখালপাড়া এলাকায় এগারসিন্দুর গোধূলি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরনে ছিল কালো জিনসের প্যান্ট।

খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) মো. নাদিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।

অপরদিকে, সোমবার রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কেরানীগঞ্জের কারখানায় আগুনে দগ্ধ মানিক। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মানিকের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।

মানিক শরীয়তপুরের সখিপুরের বাহাদুরপুর মুন্সী মাঝি গ্রামের সেলিম খানের ছেলে। তিনি কারখানার কাছেই একটি ভাড়া বাসায় থাকতেন। তার পাঁচ মাস ও দুই বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে।

সোমবার বিকালে কেরানীগঞ্জের আটাসুর রোডে আটতলা একটি ভবনের অষ্টম তলায় প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুন লাগে। এ ঘটনায় সাকিব নামে আরও একজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানিকের মৃত্যু হয়।

/আইএ/এম/
সম্পর্কিত
অবৈধভাবে সড়কে খোঁড়াখুঁড়ি করছিলেন দুজন, পুলিশে দিলো ডিএসসিসি
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দির ঢামেকে মৃত্যু
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮
সর্বশেষ খবর
সন্ত্রাসবিরোধী মামলায়  আ.লীগের ১৪ জন রিমান্ডে
সন্ত্রাসবিরোধী মামলায়  আ.লীগের ১৪ জন রিমান্ডে
‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নারীর সচ্ছলতা ও স্বনির্ভরতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: মাহ্দী আমিন
নারীর সচ্ছলতা ও স্বনির্ভরতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: মাহ্দী আমিন
ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফে বিজয়ীদের পুরস্কার বিতরণ
ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফে বিজয়ীদের পুরস্কার বিতরণ
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি