লঞ্চে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত, ঘুরলেন পেয়ারা বাগানে

লঞ্চে করে ব‌রিশাল গিয়েছেন বাংলা‌দে‌শে নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তি‌নি বরিশালের ভিমরুলি ভাসমান বাজারে নৌকায় ঘুরেছেন আর পেয়ারার স্বাদ উপ‌ভোগ ক‌রে‌ছেন।

রবিবার (৯ আগস্ট) ঢাকাস্থ মা‌র্কিন দূতাবা‌স এসব তথ্য জানায়।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনকে উদ্ধৃতি দি‌য়ে দূতাবাস বলছে, ‘নদীপথে লঞ্চে করে অপরূপ জলপথের এই জনপদ ঘুরে দেখছি। বরিশালে এসে ভালো লেগেছে।’

লঞ্চে মার্কিন রাষ্ট্রদূত

দুতাবাসের ফেসবুকে পেইজে এক পো‌স্টে বলা হ‌য়ে‌ছে, ভিমরুলি ভাসমান বাজারে নৌকায় ঘুরে আর পেয়ারার স্বাদ নিয়ে চমৎকার সময় কাটিয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।