ভিসা নিয়ে যে সতর্কতা দিলো মার্কিন দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৬, ১৪:১১ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৪:১১

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জারি করে দূতাবাস।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশটি থেকে বহিষ্কার করা হতে পারে। একইসঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন তিনি।

এর আগে গত ৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়মকানুন মেনে চলার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছিল মার্কিন দূতাবাস। ওই বার্তায় বলা হয়েছিল, ভিজিটর ভিসার শর্ত যথাযথভাবে অনুসরণ করা হবে– এ বিষয়ে কনস্যুলার কর্মকর্তারা সন্তুষ্ট না হলে ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।

দূতাবাস আরও জানায়, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে ভিসার নির্ধারিত শর্ত এবং অবস্থানের অনুমোদিত সময়সীমা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

/এসও/আরকে/
সম্পর্কিত
ফের হ্যাকিংয়ের শিকার এফবিআইয়ের তথ্যভান্ডার
শিখ নেতাকে হত্যাচেষ্টার দায়ে যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকের কারাদণ্ড
যে কারণে নিউইয়র্কের একটি কারাগার বন্ধ করছেন মামদানি
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
ফের হ্যাকিংয়ের শিকার এফবিআইয়ের তথ্যভান্ডার
ফের হ্যাকিংয়ের শিকার এফবিআইয়ের তথ্যভান্ডার
সহিংস প্রত্যাবর্তনের চেষ্টা কি সংকট আরও বাড়াবে? 
সহিংস প্রত্যাবর্তনের চেষ্টা কি সংকট আরও বাড়াবে? 
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি