রেলের মানোন্নয়নে মন্ত্রণালয় ও ব্র্যাকের উদ্যোগে কর্মশালা 

রেলের মান উন্নয়নে রেলপথ মন্ত্রণালয় এবং ব্র্যাকের উদ্যোগে ‘সবার জন্য প্রবেশগম্যতা: বাংলাদেশ রেলওয়ে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে এ কর্মশালা হয়। 

কর্মশালায় রেল স্টেশনগুলোর ভৌত অবকাঠামো ও সুযোগ সুবিধাগুলো পর্যালোচনার পাশাপাশি নীতিমালা সংস্কার, কর্মীদের প্রশিক্ষণ এবং সেবার মান নির্ধারণের প্রস্তাব করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।