সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ হয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ভর্তি আছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার দুটি রোগ পরীক্ষায় ধরা পড়ায় তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তবে ফারজানা রুপা হাটা চলা করতে সক্ষম বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফরহাদ।
এর আগে গত রবিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় ফারজানা রুপাকে বিএমইউতে ভর্তি করা হয়। কারাগারে থাকা অবস্থান তিনি বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন।
জেল সুপার মো. জান্নাত-উল ফরহাদ জানান, হাসপাতালে তার চিকিৎসা চলছে। ফারজানার রুপার শারীরিক অবস্থা ভালো আছে। চিকিৎসক আজ সার্টিফিকেট দিয়েছেন। সেখানে বলা হয়েছে, ফারজানা রুপা হাটাচলা করতে পারবেন, ব্যায়াম করতে পারবেন। হাসপাতালের প্রিজন সেলে তার চিকিৎসা চলছে।
২০২৪ সালের ২১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাদের জুলাই আন্দোলন সংক্রান্ত বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে একাধিকবার রিমান্ডে পাঠানো হয়।
সবশেষ ফারজানা রুপা ও আরেক সাংবাদিক মোজাম্মেল হক বাবুকে শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।