একনজরে আজকের আলোচিত খবর

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর, ঢাকার বাতাসও কি দায়ী?
ঢাকায় ইদানীং ডেঙ্গু, হাম, সিজনাল জ্বর ছাড়াও অনেকের ঠান্ডা-কাশি বেড়ে যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এসব উপসর্গের সঙ্গে ঢাকার দূষিত বাতাসের সম্পর্ক কতটা?

বন্ধ হয়ে আছে ৪৫ হাজার তাঁত কারখানা, বেকার ৯৬ হাজার শ্রমিক
দেশের হস্তচালিত তাঁতিদের দুর্দিন চলছে। বন্ধ হয়ে যাচ্ছে সিরাজগঞ্জ জেলার গৃহস্থালি ও শিল্পকারখানার ঐতিহ্যবাহী তাঁতগুলো। নিরুপায় হয়ে পেশা পরিবর্তন করছেন তাঁতিরা।

৫০০ কুমিরের নদীতে অলিম্পিক, কীভাবে মিললো অনুমোদন?
জিআইসিএ-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, এই নদীটি ‘রোয়িং, প্যারা রোয়িং, ক্যানো স্প্রিন্ট এবং প্যারা ক্যানো ইভেন্টের জন্য উপযুক্ত একটি নিরাপদ, ন্যায্য এবং সামঞ্জস্যপূর্ণ খেলার মাঠ সরবরাহ করতে পারে’।

পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় এ হামলার ঘটনা ঘটে।

বাংলাদেশি এলিটা কিংসলে এখন কোচের ভূমিকায়
ঘরোয়া ফুটবলে নবাগত চট্টগ্রাম সিটি এফসির হয়ে এবার সহকারী কোচের ভূমিকায় তাকে দেখা যাচ্ছে। এএফসির সি লাইসেন্সধারী কিংসলে আপাতত ডাগ-আউটে থাকলেও অচিরেই চিলি থেকে হেড কোচ আসছেন।

অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ, দীঘিকে খোঁচা জয়ের
দীঘির মুখে কিছুটা বিব্রতভাবও তিনি লক্ষ করেছেন বলে জানান জয়। যদিও এ পর্যবেক্ষণ তার ভুলও হতে পারে উল্লেখ করে কাউকে অপমান করার উদ্দেশ্য নেই বলেও স্পষ্ট করেন তিনি।