বাংলাদেশি এলিটা কিংসলে এখন কোচের ভূমিকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৬

২০১১ সালে বাংলাদেশে এসে খেলা শুরু করেন এলিটা কিংসলে। ঘরোয়া ফুটবলে টানা ১০ বছর খেলে বাংলাদেশের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন।

এর আগে বাঙালি মেয়ে লিজাকে বিয়ে করে বাংলাদেশি হন। সেই কিংসলে এবার খেলা ছেড়ে কোচের ভূমিকায়।

ঘরোয়া ফুটবলে নবাগত চট্টগ্রাম সিটি এফসির হয়ে এবার সহকারী কোচের ভূমিকায় তাকে দেখা যাচ্ছে।  এএফসি সি লাইসেন্সধারী কিংসলে আপাতত ডাগ আউটে থাকলেও অচিরেই চিলি থেকে হেড কোচ আসছে।

ক্লাব সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন বাংলা ট্রিবিউন কে বলেছেন, ‘আমাদের চিলি থেকে কোচ আসার আগে কিংসলে অনুশীলন করাচ্ছেন। আপাতত তাকে ঘিরেই দল মাঠে আছে।’

কিংসলে বলেছেন, ‘হ্যাঁ, আমি পেশাদার লিগে কোচ হয়ে কাজ শুরু করেছি। চেষ্টা করবো নিজের সর্বোচ্চটা দিয়ে দলকে এগিয়ে নিতে।’

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা পড়লেন
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা পড়লেন
মালিবাগ রেলগেটে জোড়া ককটেল বিস্ফোরণ
মালিবাগ রেলগেটে জোড়া ককটেল বিস্ফোরণ
সকাল ৮টার আগেই শেষ সার বিতরণ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
সকাল ৮টার আগেই শেষ সার বিতরণ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
দল-প্রতীক হারিয়ে নন্দীগ্রামে প্রার্থী প্রত্যাহার মমতা শিবিরের
দল-প্রতীক হারিয়ে নন্দীগ্রামে প্রার্থী প্রত্যাহার মমতা শিবিরের
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ