নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।
বদলে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য: পণ্য যাচ্ছে কম, আসছে বেশি
নতুন বাণিজ্য চুক্তির প্রভাব, জ্বালানি ও কৃষিপণ্য আমদানি এবং ভবিষ্যতে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আমদানি বাণিজ্য আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
১৫২ বন্দিসহ কারাগার ভেঙে পালিয়ে যান লাল্টু, কাঁঠালের ভেতরে অস্ত্র দিয়েছিল কে?
মুক্তিযুদ্ধের সময় লাল্টু ও তার বড় ভাই মতিয়ার রহমান মণ্টু গেরিলা যোদ্ধা হিসেবে অংশ নিয়েছিলেন। স্বাধীনতার পর তার জীবনের গতিপথ পাল্টে যায়। চরমপন্থি সংগঠনে যুক্ত হন।
৬৪ বড় ভাইয়ের নিয়ন্ত্রণে ২০০ কিশোর গ্যাং, সেভেন স্টারে আলোচিত বগা
সেভেন স্টার গ্রুপের নেতৃত্বে রয়েছেন নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন। তিনি বগা নামে এলাকায় পরিচিত। চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র শাহাদাত হোসেনের অনুসারী হিসেবেও পরিচিত।
‘কিং অব ইনজাস্টিস’: ইউরোপীয় পার্লামেন্টে কেন ট্রাম্পের নগ্ন সোনালি মূর্তি?
২৩ ক্যারেট সোনার প্রলেপযুক্ত নগ্ন এই মূর্তিটি মার্কিন ক্ষমতার একটি বিকৃত রূপ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
বাবা ও ম্যারাডোনাকে স্মরণ করে মেসি জানালেন, ‘এখনও অনেক কিছু বলার বাকি’
ইনস্টাগ্রামে নতুন করে একটি বার্তা পোস্ট করেছেন লিওনেল মেসি। সেখানে তিনি লেখেন, ‘আমার এখনও অনেক কিছু বলার বাকি।’ সেই বার্তায় তিনি স্মরণ করলেন প্রয়াত বাবা আর ডিয়েগো ম্যারাডোনাকে।
মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম
জসীম চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ১৯৭২ সালে ‘দেবর’ ছবির মাধ্যমে। তবে আলোচনায় আসেন ১৯৭৩ সালে প্রয়াত জহিরুল হকের ‘রংবাজ’ চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয় করে।