নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। রবিবার (২৫ অক্টোবর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।
সংসদে বিরোধী দলের ভূমিকা: দায়িত্ব কতটা, সুযোগ কতটুকু?
রকারের জবাবদিহি, আইন প্রণয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংসদে বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণের সুযোগ রয়েছে। তবে সেই সুযোগ কতটা কাজে লাগানো যাচ্ছে, আর দায়িত্ব পালনে বিরোধী দল কতটা সহযোগিতা পাচ্ছে— তা নিয়ে রয়েছে মতপার্থক্য।
কোন কোন কোম্পানির শেয়ার কিনলে ঠকবেন না
ব্যাংকের শেয়ারের মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কম হলে অনেকেই সেটিকে বিনিয়োগের সুযোগ হিসেবে দেখেন। কিন্তু কম দামের শেয়ার কিনলেই কি লাভ হবে?
৮ পৌরসভার একটিতেও নেই ভাগাড়, বর্জ্য ফেলা হয় যেখানে-সেখানে
বর্জ্য ফেলার নির্ধারিত ভাগাড় বা ডাম্পিং স্টেশন না থাকায় এমন পরিস্থিতির শিকার নাটোরের বড়াইগ্রাম পৌরসভার বাসিন্দারা। শুধু বড়াইগ্রাম নয়, জেলার আটটি পৌরসভাতেই কমবেশি একই চিত্র। প্রথম ও দ্বিতীয় শ্রেণির পৌরসভা হলেও একটিতেও পূর্ণাঙ্গ ডাম্পিং ব্যবস্থা নেই।
পারদ থেকে স্বর্ণ তৈরির দাবি
সান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠান ম্যারাথন ফিউশন গত ২১ অক্টোবর জানায়, ফিউশন প্রক্রিয়ায় উৎপন্ন নিউট্রন ব্যবহার করে তারা পারদকে স্বর্ণে রূপান্তরিত করতে সক্ষম হয়েছে।
সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে হামজা-ফারহানকে পাচ্ছে না বাংলাদেশ
রবিবার দুপুরে জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড়রা যোগ দেওয়ার পর ডুলি বলেন, ‘হামজা ৯ তারিখে আসবে। ফারহানও সম্ভবত ৯ তারিখে আসবে। ওই হিসেবে দ্বিতীয় ম্যাচে তাদের পাওয়া যাবে।’
মৌসুমীকে আর সিনেমায় দেখতে চান না ওমর সানী, জানালেন অভিনেতা নিজেই
ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। ক্যারিয়ারের পাশাপাশি দাম্পত্য জীবনেও তারা প্রশংসিত। তবে এবার একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সানী জানালেন মৌসুমীকে আর সিনেমায় দেখতে চান না।