একনজরে আজকের আলোচিত খবর

নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বুধবার (২৮ অক্টোবর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।

বেকারদের জন্য চাকরির দরজা খুলবে কবে?
একদিকে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, অন্যদিকে নতুন কর্মসংস্থান সৃষ্টির গতি কমে আসছে। সরকারি চাকরিতে কয়েকশ পদের বিপরীতে আবেদন করছেন লাখো প্রার্থী।

জুলাইয়ের প্রতিশ্রুতি, অক্টোবরেও অনিশ্চিত বিনামূল্যের স্কুল ড্রেস বিতরণ

জেলা থেকে নির্বাচিত বিদ্যালয়গুলোতে সামগ্রী পৌঁছেছে কি না এবং কতজন শিক্ষার্থী তা পেয়েছে, সে বিষয়ে হালনাগাদ তথ্য পাওয়া যায়নি।

ভবন-বেড-যন্ত্রপাতি সবই আছে, তবু ৮ বছরেও চালু হয়নি চার স্বাস্থ্যকেন্দ্র
প্রয়োজনীয় জনবল না থাকায় সরকারের এই উদ্যোগের সুফল পুরোপুরি পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা।

একসময় স্ত্রী-প্রেমিকাদের নামে ঘূর্ণিঝড়ের নাম দিতেন আবহাওয়াবিদরা
যদিও বর্তমানে নারী-পুরুষ উভয়ের নামেই ঝড়ের নামকরণ হয়, তবে অতীতে একটি দীর্ঘ সময় ঘূর্ণিঝড়ের নাম কেবল নারীদের নামেই রাখা হতো।

কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
এশিয়া কাপ আর্চারিতে কম্পাউন্ড নারী দলীয় ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।

‘শোবিজ শুধু টিআরপি চায়’, কেন এমন মন্তব্য ন্যানসির?
বাংলা ট্রিবিউনের সঙ্গে ক্যারিয়ারের দুই দশক নিয়ে কথা বলেছেন ন্যানসি। এই দুই দশক তার জন্য বেশ কঠিন ছিল বলে মন্তব্য করেন তিনি।