কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৬, ১৫:২৫ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৫:৪৫

তিন আর্চারের নিখুঁত নিশানা, আর তাতেই স্বর্ণপদক বাংলাদেশের! এশিয়া কাপ আর্চারিতে কম্পাউন্ড নারী দলীয় ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।

ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে ২৩০-২২০ স্কোরে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনির সমন্বিত নৈপুণ্যে নিশ্চিত হয়েছে এই সাফল্য।

ফাইনাল ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ও ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশের মেয়েরা। চারটি এন্ডে যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ দলের মোট স্কোর দাঁড়ায় ২৩০। অন্যদিকে, কাজাখস্তান দল চারটি এন্ডে যথাক্রমে ৫৫, ৫২, ৫৬ ও ৫৭ পয়েন্ট অর্জন করে মোট ২২০ পয়েন্ট সংগ্রহ করে। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের নারী আর্চাররা।

বাংলাদেশের স্বর্ণজয়ী দলের সদস্য বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি। তাদের সম্মিলিত পারফরম্যান্সেই এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের ঝুলিতে যোগ হয়েছে আরেকটি সোনা। 

এদিকে কাজাখস্তানের কাছে হেরে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং টুর্নামেন্টের (স্টেজ-২) কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে রুপা পেয়েছে বাংলাদেশ। 

কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে ২৩০-২২৪ স্কোরে হেরেছে বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছার, তরিকুল ইসলাম ও রাকিব নেওয়াজ আহমেদ। এই ইভেন্টে শ্রীলঙ্কাকে ২২৭-২১২ স্কোরে শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে স্বাগতিক ইরাক।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসিদের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা
মেসিদের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা
 ইংল্যান্ডকে ৬৬ পয়েন্টে হারালো বাংলাদেশ
 ইংল্যান্ডকে ৬৬ পয়েন্টে হারালো বাংলাদেশ
একসময় স্ত্রী-প্রেমিকাদের নামে ঘূর্ণিঝড়ের নাম দিতেন আবহাওয়াবিদরা
একসময় স্ত্রী-প্রেমিকাদের নামে ঘূর্ণিঝড়ের নাম দিতেন আবহাওয়াবিদরা
উত্তর আয়ারল্যান্ডের যে পাহাড়ে লুকিয়ে নার্নিয়ার জাদুর রাজ্য
উত্তর আয়ারল্যান্ডের যে পাহাড়ে লুকিয়ে নার্নিয়ার জাদুর রাজ্য
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী