ঢাকা থেকে রিয়াদগামী ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩২৭৪

সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতি কারণে ঢাকা থেকে রিয়াদগামী ১৮৯ ফ্লাইট বাতিল হয়েছে। গত ১০ অক্টোবর থেকে এই ফ্লাইট বাতিল হওয়া শুরু করে। বুধবার (১০ নভেম্বর) পর্যন্ত ফ্লাইট বাতিলের এই সংখ্যা দাঁড়ায়। এ সময় ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যা ২৩ হাজার ২৭৪ জন।
 
বুধবার (১২ নভেম্বর) বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এই জানান। 
 
তিনি বলেন, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ছিল ১১২টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া ২২টি এবং রিয়াদ এয়ারের ২৫টি। 
 
একই সময়ে ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ছিল ৭৭টি। এর মধ্যে ইন্ডিগোর ৩০, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট।  
 
তিনি জানান, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।