নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বুধবার (১৮ নভেম্বর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।
কী কী শর্তে এলএনজি টার্মিনালের কাজ পেলো চীনা কোম্পানি
চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি (সিএনইই) দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণ এবং পরিচালনার দায়িত্ব পাচ্ছে। সম্প্রতি সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিএনইই’র প্রস্তাব অনুমোদন করেছে।
ব্যাংকে টাকা রেখে মারা গেলে সেই অর্থ কে পাবে?
ব্যাংকে টাকা জমা রাখার সময় অধিকাংশ মানুষই একজনকে নমিনি করেন। কেউ স্ত্রী, কেউ সন্তান, আবার কেউ ভাই-বোন বা অন্য স্বজনকে নমিনি হিসেবে রাখেন।
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
পুরোনো চরমপন্থী তৎপরতা, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ, নতুন অপরাধী নেটওয়ার্ক এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা—সব মিলিয়ে খুলনার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরি রুজভেল্ট, ফের কি যুদ্ধের দামামা?
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে বিকল্প খোলা রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট।
জোহানেসবার্গে লিটনের বিশ্বরেকর্ড
জোহানেসবার্গে গতকালকেই বিশ্বরেকর্ড হাতছানি দিচ্ছিলো লিটন দাসকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন লাঞ্চের আগে অবশেষে রেকর্ড গড়লেন তিনি।
নায়ক জয়কে প্রকাশ্যে ধমক, কে এই হেলাল খান
সামাজিক যোগাযোগমাধ্যম ও সিনেমার মানুষদের মধ্যে এই দুইজনকে নিয়ে এখন বেশ চর্চা হচ্ছে। বিশেষ করে হেলাল খান এ নিয়ে দারুণভাবে সমালোচনার মুখে পড়েছেন।