ডা. মিলন দিবসে জাতীয় মুক্তি কাউন্সিলের শ্রদ্ধা

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের নেতারা। ১৯৯০ সালের এই দিনে সামরিক স্বৈরশাসক এরশাদের লেলিয়ে দেওয়া ঘাতকের গুলিতে নিহত হন তিনি।

শুক্রবার (২৭ এপ্রিল) জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিমের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের আবদুস সামাদ, জাতীয় মুক্তি কাউন্সিলের ঢাকা অঞ্চলের সংগঠক কাইয়ুম হোসেন এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের অনন্ত সরকার ও কবিতা হাসান।

এ সময় নেতারা বলেন, ডা. শামসুল আলম খান মিলনের এই বর্বরোচিত হত্যাকাণ্ড ১৯৯০ সালের গণঅভ্যুত্থানকে আরও ত্বরান্বিত করেছিল। এর মধ্য দিয়ে সামরিক স্বৈরশাসক এরশাদের শাসনের পতন ঘটে।