বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের ডিপিএস এসটিএস স্কুলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মহান মাতৃভাষা দিবসকে সামনে রেখে স্কুলের সামনের ১৩ নম্বর সড়কে আলপনা আঁকা হয়। এসময় মেয়র নিজে আলপনা এঁকে কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মেয়র আতিক বলেন, ‘নিজেকে আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এরজন্য দেশকে ভালোবাসতে হবে। দেশের আইন মেনে চলতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবো।’
স্কুলটির জুনিয়র শাখার প্রধান সুমনা করিম জানান, প্রতিবছরই ফেব্রুয়ারি মাসে আলপনা আঁকাসহ বিভিন্ন আয়োজন থাকে। তবে এবছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বড় পরিসরে আয়োজন হয়েছে। স্কুলের সামনের পুরো সড়কটিতে আলপনা আঁকা হবে। সেই সঙ্গে আগামী ৮ ফেব্রুয়ারি স্কুলে পৌষ মেলার আয়োজন করা হবে। সেখানে নানা আয়োজনের পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সংক্রান্ত ছবি, বঙ্গবন্ধুর বিভিন্ন ছবির প্রদর্শনী চলবে।