আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের ত্রাণ বিতরণ

 

নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের ত্রাণ বিতরণ

বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে কম্বল ও খাবার বিতরণ করেছে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বানৌপকস)। সোমবার (১০ ফেব্রুয়ারি) আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের পক্ষ থেকে কম্বল ও খাবার তুলে দেওয়া হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

ত্রাণ বিতরণের সময় নৌবাহিনীর পক্ষ থেকে ঢাকা নৌ অঞ্চলের বানৌজা হাজী মহসিনের অধিনায়ক, বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং রাজধানীর ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনাররা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে বনানী টিঅ্যান্ডটি বস্তিতে অগ্নিকণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই শতাধিক ঘর পুড়ে যায়। চারশতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হয়।