দিল্লির সহিংসতায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্বেগ

1

ভারতের দিল্লিতে চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সোমবার (২ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়েছে, সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় ভারতে সহিংসতার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়। দ্রুততম সময়ের মধ্যে সেখানকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাম্প্রদায়িক সমস্যার সমাধানের জিগির তুলে অখণ্ড ভারত ধর্মের ভিত্তিতে বিভাজিত করার সাত দশক পার হলেও ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এর কোনও সমাধান হয়নি। বরং সমস্যা আরও জটিল হচ্ছে। যা দুঃখের ও উদ্বেগের।

ড. নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাড. রাণা দাশগুপ্ত, অ্যাড. সুব্রুত চৌধুরী, কাজল দেবনাথ, বাসুদেব ধর, জয়ন্তী রায়, মনীন্দ্র কুমার নাথ, পদ্মবতী দেবী, অ্যাড. কিশোর রঞ্জন মণ্ডল প্রমুখ।