করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
মোনাজাতে বিশ্বের সকল দেশকে করোনা ভাইরাসের আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালক,কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের আহ্বানে করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।