বাজারের দোকান খোলা নিয়ে চলছে লুকোচুরি। সোমবার (৪ মে) রাজধানীর লালবাগের বউবাজার এলাকায় গিয়ে দেখা যায়, ভ্যানগাড়িতে কাপড়ের বাজার বসেছে রাস্তার ওপর। সেখানে অনেক মানুষের সমাগম। সামাজিক দূরত্ব নিশ্চিত করে ভ্যানগাড়িগুলো দাঁড়ালেও সামাজিক দূরত্ব নেই মানুষের মধ্যে।
অনেকে ভ্যানগাড়ি থেকে পোশাক কিনছেন আবার কেউ দর-দাম করছেন। অন্যদিকে বউবাজারের কাপড়ের দোকানগুলোর শাটার অর্ধেক খোলা দেখা যায়। কেউ কেউ পুরো দোকান খুলেই বসে আছেন। খোলা দোকানের ছবি তুলতে গেলেই শাটার বন্ধ করে দৌড় দিচ্ছেন দোকানিরা। লালবাগ এলাকা থেকে ছবিগুলো তুলেছেন বাংলা ট্রিবিউনের সিনিয়র ফটো সাংবাদিক নাসিরুল ইসলাম।