অচেতন অবস্থায় সহকর্মী ও ওয়ার্কশপ মালিক দীপু তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাতটার দিকে মৃত ঘোষণা করেন।
ওয়ার্কশপ মালিক দীপু জানান, মধ্য বাড্ডা ডিআইটি প্রজেক্ট পাঁচ নম্বর রোডে তার একটি ওয়ার্কশপ রয়েছে। জাহিদ সেখানে কাজ করতেন। বিকালে ওয়েল্ডিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়, তার বাবার নাম গোলাম মোস্তফা।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।