রাজধানীর রামপুরায় ভ্যান উল্টে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। তার নাম আবু কালাম (৩৫)। শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে মালিবাগ চৌধুরী পাড়ায় এ ঘটনাটি ঘটে।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুর রহমান মৃত্যুর বিষয়টি নি
মৃতের শ্যালক রুস্তম আলী বলেন, আবু কালাম মালিবাগ চৌধুরী পাড়ায় স্ত্রী শিল্পী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন। তিনি খিলগাঁও এলাকা থেকে একটি ফ্রিজ কিনে ভ্যানে করে নিয়ে আসছিলেন। বাসার কাছাকাছি রাস্তায় একটি গাছের সঙ্গে ফ্রিজের ধাক্কা লাগলে ফ্রিজটি উল্টে পেছনে বসা আবু কালামের ওপর পড়ে। তিনি রাস্তায় পড়ে যান। মাথায় মারাত্মক আঘাত পান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর একটায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এসআই মমিনুর রহমান জানান, মৃতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহটি বিনা ময়নাতদন্তের হস্তান্তর করা হয়েছে।