এই সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতিতে নগরবাসীকে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান অব্যাহত রাখায় সকলকে ধন্যবাদ। স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার জন্য সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে। ডিএনসিসি-এর নগর মাতৃসদন এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রমের বিষয়ে নগরবাসীর মাঝে ব্যাপক প্রচারণা চালাতে হবে। যাতে আরও অধিক সংখ্যক নাগরিক এই সেবার আওতায় আসতে পারে।’
সভায় স্বাস্থ্যকেন্দ্রের প্রজেক্ট ম্যানেজাররা তাদের সংস্থার কার্যক্রম তুলে ধরেন। ‘সবার জন্য, সবার ঢাকা’ কর্মসূচির মাধ্যমে সুরক্ষাসামগ্রী প্রদানের জন্য তারা মেয়রকে কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসি-এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, নারী মৈত্রী-১, নারী মৈত্রী-২, ঢাকা আহসানিয়া মিশন, বাপসা, ইউটিপিএস, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার, সূর্যের হাসি নেটওয়ার্ক এর প্রজেক্ট ম্যানেজাররা উপস্থিত ছিলেন।