কাওরান বাজারে টোকেন প্রত্যাশীদের ভিড় (ছবি: সাজ্জাদ হোসেন)রাজধানীর কাওরান বাজারে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের সামনে টোকেন প্রত্যাশী প্রবাসীরা অবস্থান নিয়েছেন। রবিবার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে টোকেন দেওয়ার কথা থাকলেও বেলা ১টা পর্যন্ত টোকেন বিতরণ শুরু হয়নি। টোকেন না পেয়ে ক্ষুব্ধ প্রবাসীরা দুপুর ২টার দিকে রাস্তায় অবস্থান নেন। এতে কাওরান বাজার মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।রাতে টোকেন প্রত্যাশীদের অবস্থানের চিত্র (ছবি: চৌধুরী আকবর হোসেন)
ফুটপাত থেকে সড়কে উপচে পড়ছে ভিড় (ছবি: সাজ্জাদ হোসেন)
প্রবাসীদের দাবি, যাদের ভিসার মেয়াদ শেষ তাদের আগে টোকেন বিতরণ করতে হবে। রাত থেকেই সোনারগাঁও হোটেলের আশেপাশে অবস্থান নেন প্রবাসীরা। সকাল থেকে তারা অপেক্ষা করতে থাকেন টোকেনের জন্য। তবে টোকেন বিতরণ শুরু না হলে প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
দেয়াল টপকে ভেতরে যাওয়ার দৃশ্য (ছবি: সাজ্জাদ হোসেন)
কাওরান বাজার মোড়ে শান্তিপূর্ণ অবস্থান (ছবি: সাজ্জাদ হোসেন)সকাল ১০টার দিকে হোটেল সোনারগাঁও-এর দেয়াল টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করেন অনেকেই। একপর্যায়ে প্রবাসীরা সোনারগাঁও হোটেলের নিরাপত্তা কর্মীদের উপেক্ষা করেই ভেতরে প্রবেশ করেন। হুড়োহুড়িতে আহত হন কেউ কেউ।
বন্ধ হয়ে যায় যান চলাচল (ছবি: সাজ্জাদ হোসেন)
তীব্র যানজটের সৃষ্টি হয় (ছবি: সাজ্জাদ হোসেন)
ছবি: সাজ্জাদ হোসেন