ধানমণ্ডি (ছবি: সাজ্জাদ হোসেন)ধর্ষকদের বিচারের দাবিতে রাজধানীতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। কয়েকদিন ধরে চলমান প্রতিবাদের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানায় তারা। বুধবার (৭ অক্টোবর) কয়েকটি এলাকা ঘুরে এই দৃশ্য দেখা গেছে।
রাজধানীর ঢাকা কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা কলেজের মূল গেটের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সেখানে শিক্ষার্থীরা বলেন, যারা ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ করছে তারা কার ছত্রছায়ায় রয়েছে, তা খুঁজে বের করে তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি প্রদান করা হোক। আমাদের মা বোনরা আজকে কোথাও নিরাপদ না, প্রতিদিনই কেউ না কেউ ধর্ষণের শিকার হচ্ছেন। এর প্রতিবাদেই শিক্ষার্থীরা আজকে রাস্তায় নেমেছে।
ঢাকা কলেজসায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্সের কাছেই ফুটওভার ব্রিজের নিচে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী। তারা জানান, তারা একই এলাকার বাসিন্দা তবে বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করেন। নিজেদের এলাকাতে কয়েকদিন মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন। আজকে দাঁড়িয়েছেন সায়েন্সল্যাব এলাকায়। এখানে বক্তারা বলেন, আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানাই।
সায়েন্সল্যাবঅন্যদিকে মিরপুর ১০ গোলচত্বরে তৃতীয়দিনের মতো বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তাদের ৩ দফা দাবি নিয়ে স্লোগানে উত্তপ্ত ছিল ওই এলাকা। হাতে প্ল্যাকার্ডে লেখা ‘উই ওয়ান্ট জাস্টিজ’ আর মুখে স্লোগান ‘ধর্ষকের ফাঁসি চাই’।
মিরপুর-১০ চত্বর শিক্ষার্থীরা অবিলম্বে ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান। ১০ নম্বর চত্বরে বিক্ষোভ শেষে মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে মিরপুর-১ এর দিকে যান তারা।