বুধবার (১১ নভেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ হাজার ৩২২টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ৬৫টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এই অপরাধে ছয়টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ৮ হাজার ৩১৩টি বাড়ি বা স্থাপনায় ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি পাওয়া যায়।
ডিএনসিসির ১০টি অঞ্চলে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এই চিরুনি অভিযান পরিচালনা করা হয়।