রবিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ডিএসসিসি’র সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবীর ত্রপা’র নেতৃত্বে এই অভিযান শুরু হয়।
অভিযান প্রসঙ্গে ডিএসসিসি’র সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান বলেন, ‘করপোরেশনের সিদ্ধান্ত অনুযায়ী যেসব দোকানে অবৈধ নকশা রয়েছে সেসব দোকানপাট উচ্ছেদ করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজও অভিযান পরিচালনা করছি।’