ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির সময় ডিএসসিসির দুই কর্মচারী গ্রেফতার

ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির সময় জাকির সুপার মার্কেটের সামনে থেকে দক্ষিণ সিটি করপোরেশনের দুজন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ওই দুই জন হচ্ছেন, ডিএসসিসির চেইনম্যান মো. নোবেল হাসান মিঠু ও নগর ভবনে দায়িত্ব পালনকারী আনসারের ক্যাম্প ইনচার্জ ও ডিউটি পরিদর্শক (পিসি) মো. শহীদুল ইসলামক।

ডিএসসিসির জন সংযোগ কর্মকর্তা আবু নাছের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা করা হয়েছে। চেইনম্যান মো. নোবেল হাসান মিঠুকে চাকুরিচ্যুত করা হয়েছে। এছাড়া আনসারের ক্যাম্প ইনচার্জ ও ডিউটি পরিদর্শক (পিসি) মো. শহীদুল ইসলামের বিরুদ্ধে কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।