দোকান মালিক সমিতির মোমবাতি প্রজ্বলন কর্মসূচি সন্ধ্যায়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৬ মার্চ) দোয়া মাহফিল ও এদিন সন্ধ্যায় ১০০ মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করবে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন এক ভিডিওবার্তায় মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ দোয়া মাহফিল ও এদিন সন্ধ্যায় ১০০ মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এছাড়া বুধবার (১৭ মার্চ) দেশব্যাপী দোকান ও মার্কেট (শপিং মল) বন্ধ রাখা হবে।’ তিনি বলেন, ‘১৭ মার্চ সারাদেশে মার্কেট ও দোকান বন্ধ রাখার পাশাপাশি মার্কেটগুলোতে আলোকসজ্জা করার জন্য দোকান মালিকদের অনুরোধ জানানো হয়েছে।’