মাস্ক পরবেন কবে? (ফটোস্টোরি)

গত এক সপ্তাহ ধরে করোনা শনাক্তের হার হু হু করে বাড়ছে। বাড়ছে মৃত্যুও। সংক্রমণের পরিমাণ বেড়ে যাওয়ার পরও কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানানো সম্ভব হচ্ছে না। সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সোমবার (২৯ মার্চ) সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়। আগামী অন্তত দুই সপ্তাহ এসব নির্দেশনা মেনে চলতে বলা হয়। তবে মঙ্গলবার (৩০ মার্চ) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বাজার, ওষুধের দোকানে ঘুরে দেখা যায়,  স্বাস্থ্যবিধির প্রাথমিক নিয়ম মাস্ক পরতেও যেন সবার অনীহা।মাস্ক পরায় অনীহা

সোমবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী খোলা/ উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি পরিপালন করে ক্রয়-কিক্রয়ের ব্যবস্থা করতে হবে। ওষুধের দোকানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। মাস্ক না পরলে কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।মাস্ক পরায় অনীহা

মাস্ক পরায় অনীহা

মাস্ক পরায় অনীহা