প্রধান বিচারপতিকে চিঠি দেবে নাগরিক সমাজ

ঈদের আগে গ্রেফতারকৃত ছাত্রদের মুক্তি চেয়ে প্রধান বিচারপতির কাছে চিঠি দেবেন কয়েকজন বিশিষ্ট নাগরিক। শনিবার (৮ মে) দিনের যেকোনও  সময় এই চিঠি তাকে পৌঁছে দেওয়া হবে। এর আগে এদিন দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবেন এই নাগরিকেরা।

শুক্রবার (৭ মে) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জানান, শনিবার প্রধান বিচারপতির কাছে চিঠি এবং ঈদের আগেই গ্রেফতারকৃত ছাত্রদের জামিনে মুক্তির দাবিতে ‘নাগরিক সংবাদ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন ড. কামাল হোসেন, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ব্যারিস্টার মইনুল হোসেন, হাফিজ উদ্দিন খান, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক পারভীন হাসান, অধ্যাপক দিলারা চৌধুরী, বদিউল আলম মজুমদার, নারী নেত্রী শিরিন হক, লেখক নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, ‌অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া, ‌অধ্যাপক আসিফ নজরুল, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, ইসতিয়াক আজিজ উলফাত, মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং জোনায়েদ সাকি।