রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মো. সুমন নামে সংঘবদ্ধ সিএনজি ছিনতাই চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব।
বুধবার (২৬ মে) রাতে রাজধানীর খিলগাঁও থানাধীন পূর্ব গোড়ান পিংকি ফার্নিচারের সামনে থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস বিষয়টি নিশ্চিত করে জানান, এ চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় সিএনজি চুরি কিংবা ছিনতাইয়ের কাজ করে আসছিল। পরবর্তীতে তারা চুরি করা সিএনজির ইঞ্জিন ও চেসিস নাম্বার পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন জায়গায় তা বিক্রি করতো। এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে চোরাই সিএনজি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।