পাচারকৃত অর্থ দেশের উন্নয়নে লাগানোর দাবি

দেশ থেকে পাচার করা সব অর্থ বাজেয়াপ্ত ঘোষণা করে দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন।

শুক্রবার (২৮ মে) বিকাল ৪টায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় দলের নেতারা এ দাবি করেন। সভায় সরকারি সব ক্রয় ও বিক্রয়সহ উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান নেতারা।

সাধারণ সম্পাদক সালেহ আহমেদ সভায় রিপোর্ট পেশ করেন। সংগঠনের কেন্দ্রীয় নেতা ড. সেলুবাসিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য ও ডা. সারওয়ার আলী ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন।