রাজধানীতে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর শাহজাহানপুরে এলাকা থেকে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৮ মে) রাতে নগরীর ২৪/সি আউটার সার্কুলার রোডের সেন্টার পয়েন্ট মার্কেটস্থ বিক্রমপুর সুইটস্ অ্যান্ড বেকারির সামনে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মো. আবু বক্কর শেখ ওরফে সজল, মো. নুরুল আবছার ওরফে বাছির, মো. সুমন।

র‌্যাব ৩ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস বলেন, ঢাকা মহানগরীর শাহজাহানপুর থানাধীন ২৪/সি আউটার সার্কুলার রোডের সেন্টার পয়েন্ট মার্কেটস্থ বিক্রমপুর সুইটস্ অ্যান্ড বেকারির সামনে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামিরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা করে আসছে বলেও জানায়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।