রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় ঝাড়ুর গোডাউনে লাগা আগুন আধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, বুধবার (২ জুন) দুপুর ১২টা ৪৫ মিনিটে ঝাড়ুর গোডাউনে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও আর্থিক ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।