ঢাকা জেলার আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে ৪ হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৫ জুন) দুপুরে আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহমান তালুকদার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব ৪। এসময় গ্রেফতারকৃতের কাছ থেকে মাদক বিক্রির ১৭২০ টাকা, একটি মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব ৪ এর সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র সহকারী পুলিশ সুপার) মো. সাজেদুল ইসলাম সজল বলেন, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর আশপাশ এলাকায়সহ বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল।
মাদকের ব্যাপকতা ঠেকাতে অভিযান চলমান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।