এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধকল্পে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৮টি মামলায় ১ লাখ ১১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (৫ জুন) ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা আদায় করা হয়। ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অভিযানে অঞ্চল ১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত অভিযানে ৩টি মামলায় ৩৮ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌসের অভিযানে ৬টি মামলায় ১৯ হাজার ৫০০ টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকীর অভিযানে ৩টি মামলায় ২৭ হাজার টাকা, ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ৭ হাজার ১০০ টাকা, ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে ১৮টি মামলায় ১ লাখ ১১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।