ফররুখ আহমদের বসতভিটায় রেলপথ, প্রতিবাদে মানববন্ধন

কবি ফররুখ আহমদের বসতভিটা রক্ষার দাবি জানিয়েছেন তার ভক্ত ও অনুরাগী কবি-সাহিত্যিকরা।

শনিবার (৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি করা হয়। তারা ফররুখ আহমদের বসতবাড়ির ক্ষতি করে রেলপথ নির্মাণ না করার আহ্বান জানান।

কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার বলেন, ‘বিভিন্ন দেশে প্রতিভাবান সাহিত্যিক-শিল্পীদের স্মৃতি সরকারিভাবে ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করা হয়। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি ফররুখ আহমদের বসতভিটাও সরকারি ব্যবস্থাপনায় সংরক্ষণ করতে হবে।’

ড. ফজলুল হক তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে অনেকে উপস্থিত ছিলেন।