ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৮ মামলায় ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) ডিএনসিসির বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন ২টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌস পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৩টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকার আদালতে ৩টি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে ৮টি মামলায় ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।