ঘাটে ৬০০

আমিন বাজার ব্রিজে একদিকে যেমন যাত্রীর চাপ, অন্যদিকে সেই চাপকে কেন্দ্র করে মোটরবাইক, প্রাইভেট কার চালকরা দাম হাঁকছেন অনেকটাই বেশি। এ যেন সুযোগের সদ্ব্যবহার। মোটরবাইকে পাটুরিয়া ঘাট পর্যন্ত নেওয়া হচ্ছে ৬০০ টাকা করে। আর প্রাইভেট কারে জনপ্রতি ৫০০ টাকা। তবে বাড়ি ফেরার তাড়নায় এই বাড়তি ভাড়ার কোন তোয়াক্কাই করছে না সাধারণ মানুষ।

প্রাইভেট কার এবং মোটরবাইক চালকরা বলছেন, মানিকগঞ্জ ধামরাই এলাকা লকডাউন থাকায় গাড়ি যেতে হয় অনেক ঘুরে। সিংগাইর হয়ে বিভিন্ন ছোট রাস্তা ধরে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। এ ছাড়াও বিভিন্ন পয়েন্টে পুলিশ ধরলে তাদেরও ম্যানেজ করা হয় বলে জানায় চালকরা।

এদিকে অনেক মোটরবাইকেই তিনজন করে যাত্রী নিতে দেখা গেছে। মোটরবাইক চালক আজহার বলেন, ‘এই কয়েকদিন ভাড়া ভালোই পেয়েছি। মাঝখানে একদিন পুলিশের হাতে পড়েছিলাম। একটা মামলা খেয়েছি। আজ সকাল থেকে ঘাটে জনপ্রতি ৬০০ টাকা চাচ্ছি। সকাল থেকে একবার ঘাট থেকে ঘুরে এসেছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাইভেট কার চালক আমিন বাজার ব্রিজ এলাকায় যাত্রী ওঠানোর সময় বলেন, ‘সিরাজগঞ্জে যাওয়ার জন্য ১৬০০ টাকা করে যাত্রী ওঠাচ্ছি। রাস্তায় অনেক খরচ। পুলিশকে ম্যানেজ করা লাগে‌।’