মগবাজারে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ইমরান হোসেন (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ জুন) সকাল ৬টা ৪০ মিনিটে তিনি মারা যান।

এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, ইমরান হোসেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

তিনি আরও বলেন, ইমরান হোসেন (২৫) বেঙ্গল মিডে চাকরি করতেন। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিলো। তিনি টাঙ্গাইল সদর উপজেলার লাউকাঠি গ্রামের আব্দুল মজিব ভূঁইয়া’র ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সে বড় ছিল বড়। বর্তমানে স্ত্রীসহ মগবাজার এলাকায় থাকতেন।

ময়না তদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।