মগবাজারে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নুরুন নবী নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে বৃহস্পতিবার (১ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে মারা যান তিনি।

এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল।

তিনি জানান, নুরুন্নবীর শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল। জানা গেছে, সে পেশায় একজন ভ্যানচালক। তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। তার স্ত্রী ও ছয় বছরের এক ছেলে রয়েছে।