লকডাউনে বিনা প্রয়োজনে বাসা থেকে বের ও দোকানপাট খোলা রাখায় ৫১টি মামলায় ৫১ হাজার ২০০ টাকা টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (১ জুলাই) ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ডিএনসিসির ১ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান পরিচালিত মোবাইল কোর্টে ২৫টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ৯টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইভাবে ৫ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৩ হাজার ৫০০ টাকা আদায় করা হয়। ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত মোবাইল কোর্টে ৪টি মামলায় ৫ হাজার ৬০০ টাকা; ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী পরিচালিত মোবাইল কোর্টে ৭টি মামলায় ২ হাজার ২০০ টাকা এবং একই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে ৫২টি মামলায় ২১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।